নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত আট

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৬:০৭ পিএম

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হাসিম মোল্যা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে চালিয়ে অস্ত্র-গুলিসহ সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার শেখ (৫৫) নামে দুইজনকে আটক করেছে। 

কালিয়া থানা সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যা গ্রুপ ও জনি মোল্যা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার বিকেলে জনি মোল্যা স্থানীয় বাজার গাজীরহাট এলাকা থেকে ঠান্ডু মোল্যাকে বের করে দেয়। এ নিয়ে শনিবার সকালে ঠান্ডু মোল্যা গ্রুপের লোকজন জনি মোল্যার বাড়িতে গিয়ে তাদের লোকজনের উপর হামলা চালায়। এতে আব্দুল কাদের মোল্লা (৬০), আশিক (২০), পনি (৩০) ও জনি মোল্যাসহ পাঁচজন আহত হন। 

এ খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পুলিশ সদস্য সজল ও চন্দন আহত হন। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আর গুরুতর আহত জনি মোল্যা ও হাসিম মোল্যাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসিম মোল্যা মারা যান। নিহত হাসিম মোল্যা এলাকার ঠান্ডু মোল্যা পক্ষের লোক। নিহতের খবরে ছড়িয়ে পড়লে এলাকায় আবারও উত্তেজনার সৃষ্টি হয়। এসময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জনি মোল্যা পক্ষের দুইজন অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। 

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আরবিএস
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
নেত্রকোণার কলমাকান্দায় একটি গোরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর