‘যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনীকে প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে’

আপডেট : ০২ মে ২০২৫, ০৬:০০ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনীকে প্রক্সি ওয়ারের (প্রক্সি যুদ্ধ) দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। 

শুক্রবার (২ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। 

মতবিনিময় সভায় তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সরকারের মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্তেরও কঠোর সমালোচনা করেন। 

এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের একজন মানুষ হিসেবে বলবো যে, এই ধরনের করিডোর দেয়া উচিত নয়। আপনি (অন্তর্বর্তী সরকার) যদি মনে করেন যে রাখাইনের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, মার্কিন যুক্তরাষ্ট্র যে আমাদের ব্যবহার করতে চাইছে, বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করতে চাইছে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াবে, আমি চাই না বাংলাদেশের সেনাবাহিনী এ ধরনের প্রক্সি ওয়ারে জড়িয়ে যাক। 

এছাড়া আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে ও সংগঠনটিকে আইন করে নিষিদ্ধও করা যেতে পারে। তবে আওয়ামী লীগের সবাই খারাপ নয়, তাদের চাইলেও বাদ দেয়া যাবে না। এজন্য পুনর্বিবেচনার মাধ্যমে পরস্পরের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে।  

মতবিনিময় সভায় বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

আরবিএস
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা ৯৬টি মাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল টিম।
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর