বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নারীর উন্নয়নে যে অবদান রাখছে তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। পুনাকের কার্যক্রমে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (২ মে) দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দমেলায় তিনি এ কথা জানান।
মৎস্য উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ ক্ষেত্র দেশের মানুষের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীতে পুনাককে নারীর উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পণ্য নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময়, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতো মেধাবীদের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ফরিদা আখতার।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশ সংস্কারের গন্তব্য মানুষের কল্যাণ ও সেবা দেয়া। তা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
নির্বাচন দাবি অপরাধ, এমন অবস্থার সৃষ্টি হয়েছে: তারেক রহমান
দুই পুত্রবধূসহ খালেদা জিয়া দেশে ফিরছেন সোমবার