শেখ মুজিবের করা আইনেই আওয়ামী লীগ নিষিদ্ধ সম্ভব: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ০৯ মে ২০২৫, ১১:০২ পিএম

শেখ মুজিবের করা আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

শুক্রবার (৯ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, বাকশাল কায়েম করে আওয়ামী লীগ হত্যাকারী শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতাবলে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন সেই আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব। 

তিনি আরও বলেন, জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে দুই হাজার মানুষ খুন হয়েছে। ৩০ হাজার মানুষ পঙ্গু হয়েছে। এর পিছনে একমাত্র আওয়ামী লীগের অবদান রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষমতা সরকারের হাতে আছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি  আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুর সবুর খান, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

আরবিএস
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর