চার কোটি ১৫ লাখ টাকার মাদক ধ্বংস করলো কোস্ট গার্ড

আপডেট : ১৮ মে ২০২৫, ০৭:০১ পিএম

গেলো চার মাসে বিভিন্ন অভিযানে জব্দ করা চার কোটি ১৫ লাখ টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

রোববার (১৮ মে) বিকেলে কোস্ট গার্ড পূর্ব জোন (চট্টগ্রাম) বেইস মাঠে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব অবৈধ মাদক ধ্বংস করা হয়। 

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে এক হাজার ৫৬ বোতল হেইনেকেন বিয়ার ও এক হাজার ১৫১ বোতল বিদেশি মদ। 

কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. শাহীন মজিদ গণমাধ্যমকে বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাসে কোস্ট গার্ড অভিযান চালিয়ে মোট একশ ১১ কোটি ৬ লাখ টাকা মূল্যের মাদক জব্দ করেছে। এর মধ্যে ২২ লাখ ১৫ হাজার ৭৪৪ পিস ইয়াবাসহ বিভিন্ন রকমের মাদক রয়েছে। 

যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে এ অভিযান ও তা ধ্বংসের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কোস্ট গার্ড কর্মকর্তারা। 

আরবিএস
মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে।
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ বিপুল পরিমাণ ফাইসা মাছের রেনু পাচারকালে সাতজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর