কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির সোনামসজিদ স্থলবন্দর

আপডেট : ২৪ মে ২০২৫, ০৩:৪৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। 

শনিবার (২৪ মে) সকাল থেকে স্থলবন্দরের শূন্যরেখায় ভারতীয় পণ্যবাহী ট্রাক কাস্টমস ছাড়পত্র না পাওয়ার কারণে আটকে রয়েছে। ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।  

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার প্রতিবাদে অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক সোনামসজিদ স্থল কাস্টমসের এক কর্মকর্তা বলেন, এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত কর্মকর্তারা। তারই অংশ হিসেবে স্থল কাস্টমসের কর্মকর্তারা সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন করছেন। আজ বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। ৫টার পর আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাক আসতে চাইলে ছাড়পত্র দেয়া হবে।

ভারতীয় ট্রাকচালক রাজা রায় জানান, সকাল দশটার দিকে তিনি সোনা মসজিদ বন্দরে ঢোকার চেষ্টা করলে জানতে পারেন যে বাংলাদেশে কর্মবিরতি চলছে, এ কারণে তিনি শূন্যরেখায় চার ঘণ্টা থেকে আটকে রয়েছেন। 

আরেক ভারতীয় ট্রাকচালক বিশ্বজিৎ ঘোষ জানান, বাংলাদেশ ও ভারতের সীমান্ত রেখা থেকে ভারতের অভ্যন্তরে ৫০/৬০ টি পণ্যবাহী ট্রাক এভাবেই আটকে রয়েছে। 

অন্যদিকে আমদানিকারকের প্রতিনিধি গাজি আলম জানান, আকস্মিক এ কর্মবিরতির কারণে তার সাতটি পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে জিরো পয়েন্টে। বিকেল পাঁচটার পরে ছাড়পত্র দেয়া হলে বন্দরে ঐসব ট্রাক প্রবেশ করতে পারবে নয়তো সেখানেই পড়ে থাকবে। 

বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মো. মাঈনুল ইসলাম জানান, সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেনি। আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাকগুলো শূন্যরেখা থেকে ভারতের মহদিপুর বন্দরে অপেক্ষা করছে। ওপারে আমদানি পণ্যবাহী কয়েকশ' ট্রাক আটকা পড়েছে। এর আগে এক সপ্তাহ ধরে প্রতিদিন পাঁচ ঘণ্টা করে 'কলম বিরতি' কর্মসূচি পালন করে আন্দোলনরত কর্মকর্তারা। তবে ওই সময় স্থলবন্দর কলম বিরতির আওতামুক্ত ছিলো।

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে টানা আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে। শুক্রবার থেকে...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর