অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া দুলালকে ফিরিয়ে আনলো বিজিবি

আপডেট : ১১ জুন ২০২৫, ১০:১০ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্ত থেকে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে (৪০) মিয়ানমার থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ জুন) বিজিবি সদর দফতরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ জুন বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়াস্থ বাগানপাড়া গ্রামের মৃত এজাহার আলীর ছেলে দুলালকে গরু ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ৫-৬ জন মিয়ানমারের নাগরিক এসে সীমান্ত পিলার ৫৪-৫৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে আটকে রাখে। 

পরবর্তীতে মঙ্গলবার (১০ জুন) বিজিবি স্থানীয় সোর্সের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে যে, অপহৃত ব্যক্তি পোয়ামুহুরী বিজিবির বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে ম্যানশনপাড়া নামক স্থানে অবরুদ্ধ অবস্থায় আছে। 

বিজিবি জানিয়েছে, এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনা পোয়ামুহুরী বিওপির কমান্ডার নায়েব সুবেদার হারুণ অর রশীদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫৬ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর দিকে সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার নামক এলাকা দিয়ে কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই অপহৃত দুলালকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয়। 

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, পরবর্তীতে দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের মাধ্যমে উদ্ধারকৃত ব্যক্তিকে নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরবিএস
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর