সংবিধান অনুযায়ী নির্বাচন দেয়া সরকারের জন্য ফরজ: মাহবুব উদ্দিন খোকন

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৩:১৫ পিএম

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেয়া একটি সরকারের জন্য ফরজ কাজ। সারাদেশে যে ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে বিগত সরকার মামলা দিয়েছিলো তারাই ফসল উৎপাদন করে ধানের শীষকে জয়ী করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেছেন, লন্ডনে তারেক জিয়া ও ড. ইউনূসের মধ্যে বৈঠকের পর সারাদেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সকলকে দলীয় কোন্দল ভুলে গিয়ে এখন থেকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতেও অনুরোধ করেন।

শুক্রবার (২৭ জুন) দুপুরে  দুপুরে নোয়াখালী চাটখিলের পরকোর্ট ইউনিয়নের বিএনপির কর্মী সমাবেশে খোকন এসব কথা বলেন।

পরকোর্ট ইউনিয়ন ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুছের সভাপতিত্বে যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল সভাপতি মো. সোহেল, সাবেক চেয়ারম্যান তোহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সহলে আহমেদের মায়ের কবর জিয়ারত করেন।

একাত্তর/আরএ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর