পিআর-সংস্কার নিয়ে দলগুলো ঐকমত্য হলেই কেবল নির্বাচন: নাহিদ

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম

সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু আর সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেই কেবল দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে, তার আগে নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পিআর ইস্যু কে বুঝলো, আর বুঝলো না তা নিয়ে ভাবার আর সময় নেই বলেও মন্তব্য করেছেন তিনি। 

শনিবার (১৯ জুলাই) জুলাই পদযাত্রার ১৯তম দিনে কক্সবাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি। 

জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে শহীদদের স্মরণে আর দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সকালে কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে শুরু হয় এনসিপির ১৯তম দিনের পদযাত্রা। এতে অংশ নেন জেলার প্রায় প্রত্যেকটি উপজেলা থেকে আসা নেতাকর্মীসহ তরুণ-যুবারা।

২৪ এর অভ্যুত্থানের নানান স্লোগানে মুখরিত এই পদযাত্রাটি প্রায় তিন কিলোমিটার পারি দিয়ে শেষ হয় পাবলিক লাইব্রেরি ময়দানের পথসভায়। বক্তব্য দেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে সংস্কারের গুরুত্ব আর পতিত সরকারের সময়ের মত নব্য গডফাদার সৃষ্টির প্রসঙ্গ।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। অন্যথায় সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সংস্কার বোঝে। তাই আগে সংস্কার করতে হবে। 

শেখ হাসিনার আমলে গডফাদারতন্ত্র তৈরি হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, এখন আবারও কক্সবাজারকে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।  

তিনি যোগ করেন, অপরিণামদর্শী নেতৃত্ব রোহিঙ্গাদের দেশে ঢুকিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে পুনর্বাসনের মাধ্যমে, যার সমাধান করা জরুরি। এসময় পর্যটনের স্বর্গ কক্সবাজারকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতিও দেন নাহিদ ইসলাম।  

নাহিদ ছাড়াও পদযাত্রা ও পথসভায় আরও বক্তব্য দেন– এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নাসীর উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, এসএম সুজা উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, আগে যেমন নির্বাচন কমিশনকে হাতে রেখে আওয়ামী লীগ বিজয়ী হত ঠিক তেমনি এখনও কোনো কোনো রাজনৈতিক দল সেইভাবে রাষ্ট্র ক্ষমতায় যাবার পাঁয়তারা করছে।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা (নিরাপত্তা) আইনে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য...
স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ‘বেয়াদব’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, স্থানীয়...
শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর