মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, পাহারায় ড্রোন-স্পিডবোট

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পিএম

মা ইলিশ রক্ষায় আজ শুক্রবার রাত থেকে নদ-নদীতে শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে এবার বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার ৮২ কিলোমিটার মেঘনা নদীতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করবে প্রশাসন।

জেলেদের নদীতে নামা ঠেকাতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নৌ পুলিশ ও হিজলা মৎস্য কর্মকর্তারা ড্রোন উড়িয়ে নজরদারি চালাবেন। এতে মা ইলিশ নিধনকারীদের দ্রুত শনাক্ত করে অভিযান চালানো সম্ভব হবে। প্রতিটি নজরদারি পয়েন্টে অন্তত চারটি ড্রোন ব্যবহার করা হবে, যেখানে ইলিশ ধরার তথ্য পাওয়া যাবে, সেসব স্থানে স্পিডবোট দিয়ে অভিযানে যাওয়ার ব্যবস্থা থাকবে। 

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, ‘প্রতি বছরের ন্যায় মা ইলিশ রক্ষায় দিনের বেলায় জেলেদের নদীতে নামতে দেওয়া হবে না। রাতেও যৌথ অভিযান চলবে। বিশাল মেঘনা নদীর ৮২ কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণ রাখা চ্যালেঞ্জিং, তাই ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কোস্ট গার্ড, নৌ পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করবে। প্রয়োজনে সেনাবাহিনীও এতে অংশ নেবে।’

মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি বলেন, ‘আমরা মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা করেছি। দুটি স্পিডবোটের মাধ্যমে অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালিত হবে। তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলবে।’

বরিশাল নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন মোল্লা জানান, হিজলা ও মেহেন্দীগঞ্জ এলাকায় ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ইলিশ নিধন রোধে ইলিশ সমৃদ্ধ ৫৯টি ইউনিয়নের টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এ সময় ৬৬ হাজার ৫২৪টি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

আরবিএস
ইলিশ পাচার রোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। 
জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
আাইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোন সম্ভাবনা নেই।
মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে দেশব্যাপী ২২ দিনের অভিযান শুরু করবে নৌপুলিশ।
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর