খেয়া ঘাটে করছিলেন অপেক্ষা, বজ্রপাতে প্রাণ গেলো তিনজনের

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৯:১১ পিএম

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা।

জানা যায়, এদিন বিকেল ৩টার দিকে ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য তারা অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাতের কবলে পড়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়। 

নিহতদের মধ্যে দুই নারী নালা দক্ষিণ গ্রামের মৃত হাজি মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া (২৩) এবং অপর নিহত রাশেদ মিয়া (২২) খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে।  

হোমনা থানার উপপরিদর্শক জীবন বিশ্বাস জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারবো।

আরবিএস
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর