যানজটে আটকা পড়লেন উপদেষ্টা, গাড়ি ছেড়ে চড়লেন মোটরসাইকেলে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম

পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বেহাল ঢাকা-সিলেট মহাসড়ক দেখতে গিয়ে তীব্র যানজটে পড়ার পর, গাড়ি ছেড়ে মোটরসাইকেলে চড়েই গন্তব্যের দিকে রওনা হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে যাওয়ার কথাছিলো তার। তার আগেই তিনি যানজটের কবলে পড়েন। 

এর আগে সকালে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান মুহাম্মদ ফাওজুল কবির খান। সেখান থেকে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে তিনি আশুগঞ্জ পৌঁছান। 

দুপুর ১২টা পর্যন্ত আশুগঞ্জের সোনারামপুর এলাকায় আটকে ছিলেন তিনি। এরপর বাহাদুরপুর এলাকায় গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে করে বিশ্বরোডের দিকে রওনা হন উপদেষ্টা।

সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা কার্যালয়সহ স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘ যানজট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরকারের বিভিন্ন দপ্তর থেকে কার্যকর উদ্যোগের সিদ্ধান্ত নেয়া হয়।

এআরএস
ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে ট্রাক চাপায় অটোরিকশা আরোহী তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আসন্ন ঈদে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের আশঙ্কা করা হচ্ছে। চলমান ছয় লেনের উন্নয়নকাজ ধীরগতির হওয়ায় ইতোমধ্যে মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তৈরি পোশাক কারখানা ছুটি হতেই প্রচণ্ড যাত্রীচাপে হিমশিম অবস্থা সাভার, নবীনগর ও চন্দ্রা এলাকায়। তবে আগের দিনের সাভার-নবীনগর মহাসড়কের তীব্র জট কমে এসে অনেকটাই।
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাব এলাকায় পিকআপ ভ্যান চালকের ঘুষিতে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর