ছবি তোলার পর প্রতিবন্ধীদের ত্রাণ ফিরিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০৬:১৬ পিএম

সাভারের আশুলিয়ায় প্রতিবন্ধীদের ত্রাণ দিয়ে ছবি তোলার পর ত্রাণ ফিরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগের বিরুদ্ধে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে সাভার কলেজ মাঠে ঢাকা জেলা যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার যুবলীগের আয়োজনে শোকসভা ও ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত রাজনৈতিক ব্যক্তিবর্গের বক্তব্য শেষে ত্রাণ বিতরণ করা হয়। ৫ কেজি চাল, ৫ কেজি আলু, তেল ১ লিটার, ডাল ১ কেজি, পেঁয়াজ ২ কেজি ও লবন আধা কেজি ত্রাণের প্যাকেজ বিতরণের জন্য আগেই দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে এক ধরনের কার্ড বিতরণ করা হয়। তবে কার্ড নিয়ে অনুষ্ঠানে আসলেও ত্রাণ পাননি প্রতিবন্ধীরা। ছবি তুলে ত্রাণ ফিরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন কার্ডধারী প্রতিবন্ধী।

কার্ডধারী একাধিক প্রতিবন্ধীর সাথে কথা বলে জানা যায়, তাদের ত্রাণ দেওয়ার কথা বলে যুবলীগ নেতা মিজান কার্ড দিয়েছেন। পরে আজ সকাল থেকে ত্রাণের জন্য এসে বসেছিলেন তারা। প্রতিবন্ধী হওয়ায় নেতারা তাদের ত্রাণ দেওয়ার কথা বলে সামনে নিয়ে বসানো হয়েছিল। পরবর্তীতে তাদের হাতে ত্রাণ তুলে দেওয়া হলেও সাংবাদিকরা ছবি তোলার পর হাত থেকে ত্রাণের প্যাকেট নিয়ে আবার রেখে দেওয়া হয়। যারা ত্রাণের প্যাকেট হাত থেকে নিয়ে রেখে দিয়েছে তারাও যুবলীগ নেতা বলে জানিয়েছেন দরিদ্র এই প্রতিবন্ধীরা। 

আরও ভাই: পানি ভেবে বিষপানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীর মৃত্যু

এ রকম আরও কয়েকজন অভিযোগ করে বলেন, ছবি তুলেই হাত থেকে ত্রাণ কেড়ে নেওয়া হয়েছে। আমরা প্রতিবন্ধী, আমাদের ত্রাণ না দিয়ে সক্ষম লোকদের ত্রাণ দেওয়া হয়েছে। আমরা শেষ পর্যন্ত ছিলাম। শেষে আমাদের বলেছে আর ত্রাণ নেই। 

এ ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজান গণমাধ্যমকে বলেন, আমরা উপহার বিতরণের পর বিতরণকৃত কার্ডগুলো ছিঁড়ে ফেলিনি। কার্ডধারীদের সঙ্গে অনেকেই এসেছেন, তারা উপহার নেওয়ার পর কার্ড তাদের সঙ্গে আসা লোকজনকে দিয়ে দেন। তাছাড়া আমি নিজেই প্রতিবন্ধীদের সামনে নিয়ে উপহারের প্যাকেট বিতরণ করেছি। প্রায় ৪০টি চেয়ার ফাঁকা ছিল। উপহার নেওয়ার লোক ছিল না। তারপরও যদি কেউ না পেয়ে থাকে তাদের আমার অফিসে পাঠিয়ে দেন। আমি আরও বেশি করে দিয়ে দেব।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও স্বশরীরে সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 


একাত্তর/এসএ

সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর