হিলিতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দুই

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

দিনাজপুরের হিলিতে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই মূলহোতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনগত রাতে যৌথ বাহিনীর আলাদা অভিযানে মামলার প্রধান আসামি মোস্তাককে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গন্দব তালতলা এলাকা থেকে এবং মামলার অপর আসামি মমিনুরকে নিলফামারি জেলার কিশোরগঞ্জের নয়নখাল বৈদ্যপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

হাকিমপুর থানার উপ-পরিদর্শক সুজা হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

সুজা হোসেন বলেন, বিগত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার হরেকৃষ্টপুর গ্রামে প্রতিবন্ধী ওই কিশোরীকে তার নানি বাড়িতে রেখে মাঠে গরু নিতে যান। এমন সময় অভিযুক্তরা সেই বাড়িতে গাভির দুধ নিতে যায়। বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। 

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে থানায় মামলা করলে, যৌথ বাহিনী অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

আরবিএস
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
দিনাজপুরের বিরামপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দেশের সীমান্ত এলাকাগুলোতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জোরপূর্বক ঠেলে পাঠানোর (পুশইন) তৎপরতা অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর পর এবার শেরপুরের নালিতাবাড়ী এবং দিনাজপুরের হিলি সীমান্ত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর