প্রচারণায় নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রী, জামায়াত প্রার্থীসহ দু'জনকে শোকজ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রী ব্যবহার করায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ দু'জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার সংশ্লিষ্ট আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জ্বল মাহমুদ এই নোটিশ দেন।  

শিবগঞ্জ উপজেলা বিএনপির প্রধান নির্বাচনি এজেন্ট মো. তোসিকুল আলমের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. কেরামত আলী এবং শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মো. গোলাম আজমকে এই নোটিশ দেওয়া হয়। 

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নির্বাচনি আচরণবিধি তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের ডিভাইডারে প্লাস্টিক ও অপচনশীল দ্রব্য দিয়ে তৈরি দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিকৃতি স্থাপন করেছেন এবং তাতে আলোকসজ্জা করেছেন। পরবর্তীতে নির্বাচনী অনুসন্ধান কমিটি সরেজমিনে তদন্ত পরিচালনা করে অভিযোগের সত্যতা পায়। বিষয়টিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। 

বিচারিক কমিটির নোটিশে বলা হয়েছে, বিধি ভঙ্গের দায়ে কেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। সেই সাথে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জকে দ্রুত এই নোটিশ জারি করে কমিটিকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরবিএস
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর