যৌতুকের দাবিতে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামী গ্রেপ্তার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম

নারায়ণগঞ্জে রূপগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে শিকলে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সৈকতকে গ্রেপ্তার করেছি পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার বাইরার টেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নির্যাতনের শিকার গৃহবধূ শেফালীর অভিযোগ, বিয়ের পর থেকেই নানাভাবে কারনে অকারনে তাকে তার  মাদকাসক্ত স্বামী সৈকত নির্যাতন করে আসছেন। এদিকে গত কিছুদিন ধরে বাপের বাড়ী থেকে যৌতুক বাবদ দুই লাখ টাকা এনে দেবার জন্য চাপ দেন সৈকত।  

গত বুধবার রাতে ফের শেফালীকে তার বাপের বাড়ী থেকে যৌতুক বাবদ সেই দুই লাখ টাকা এনে দেবার জন্য চাপ সৃষ্টি করে। এ সময় টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে স্বামী সৈকত শেফালীকে শিকল দিয়ে বেঁধে শাবল ও ইট দিয়ে আঘাত করে তার শরীর থেঁতলে গুরুতর জখম করে। 

খবর পেয়ে বৃহস্পতিবার শেফালীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

এ ঘটনায় নির্যাতনের স্বীকার শেফালী বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, মামলার ভিত্তিকে পুলিশ অভিযান চালিয়ে বাইরারটেক এলাকা থেকে পাষন্ড স্বামী সৈকতকে গ্রেপ্তার করেন। পরে শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

আরবিএস
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর