সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও তিন জ্বালানিবাহী জাহাজ

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে এসেছে আরও তিনটি জ্বালানিবাহী জাহাজ।

মঙ্গলবার (১৭ মার্চ) এসব জাহাজ বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বন্দরের বহিঃনোঙরে মোট ১৪টি জাহাজ অবস্থান করছে, যার মধ্যে তিনটি থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে।

বন্দর কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিক অনিশ্চয়তা ও হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ থাকা সত্ত্বেও এলএনজি, এলপিজি ও বিভিন্ন জ্বালানি তেলবাহী জাহাজ নিয়মিতভাবে বন্দরে ভিড়ছে। ইতোমধ্যে কিছু জাহাজ খালাস শেষ করে চলে গেছে, আর কিছু এখনো প্রক্রিয়াধীন রয়েছে। 

ধারাবাহিকভাবে জাহাজ আগমনের ফলে দেশের জ্বালানি সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে এবং নতুন জাহাজ আসায় পরিস্থিতিতে আরও স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত দেশে ডিজেলের মজুত ছিল প্রায় এক লাখ ২২ হাজার ৪২৪ মেট্রিক টন। প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ হাজার মেট্রিক টন ডিজেলের চাহিদা থাকায় এই মজুত দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা পূরণ সম্ভব।

এদিকে, সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে। 

পাশাপাশি, আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আরবিএস
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা সরকার এ বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন নিলাম শেডে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার বিষয়টি এর ন্যায্যতা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর