সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০২:১৭ পিএম

দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই এক অভাবনীয় সাফল্যের মুখ দেখলো নতুন সরকার। গত ৩০ দিনে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সীমান্ত পরিস্থিতির বিপরীতে এই ‘জিরো ফিগার’ বা শূন্য প্রাণহানিকে সরকারের কঠোর নেতৃত্ব ও ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এক মাসের এই খতিয়ান জনমনে নতুন আশার সঞ্চার করেছে।

সীমান্তের বর্তমান এই শান্ত রূপ বিগত বছরগুলোর তুলনায় সম্পূর্ণ ভিন্ন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, বিদায়ী ২০২৫ সালে সীমান্তে বিএসএফ-এর গুলিতে অন্তত ৩৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যা ছিলো গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এমনকি চলতি বছরের জানুয়ারিতেও তিনজনের প্রাণহানি ঘটেছিলো। সেই বিভীষিকাময় প্রেক্ষাপট পেরিয়ে গত এক মাস সীমান্তে বিএসএফ-এর অস্ত্র নীরব থাকাকে একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব নেওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিকে দেওয়া কঠোর কূটনৈতিক বার্তার কারণেই সীমান্ত পরিস্থিতির এই ইতিবাচক পরিবর্তন এসেছে। বিনা কারণে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে সরকারের অনড় অবস্থানের ফলে বিএসএফ আগের চেয়ে সংযত আচরণ করছে।

একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিকতর সতর্ক ও স্বপ্রণোদিত ভূমিকা পালন করছে। ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে অগ্রাধিকার দিয়ে চোরাচালান ও মানব পাচারবিরোধী অভিযান জোরদার করেছে বাহিনীটি। গত এক মাসে বিজিবি প্রায় ২০০ কোটি টাকার চোরাই পণ্য, ২০টি বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকসহ দুই শতাধিক ব্যক্তিকে আটক করেছে।

সীমান্ত হত্যা চিরতরে শূন্যে নামিয়ে আনতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং বিজিবি সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তবে এই শান্ত পরিস্থিতিতে এখনই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ বিজিবি। এই ধারা অব্যাহত রাখতে সীমান্ত এলাকার বাসিন্দাদের অবৈধ অনুপ্রবেশ থেকে বিরত থাকা এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মানবাধিকার কর্মীরাও সরকারের প্রথম মাসের এই সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন। সরকার আশা করছে, এই প্রচেষ্টা অব্যাহত থাকলে সীমান্ত অচিরেই শান্তি ও সহযোগিতার প্রতীকে পরিণত হবে।

একাত্তর/এসি
সীমান্তে অপরাধে জড়িত হওয়া বা অনুপ্রবেশের ক্ষেত্রে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে, তাকে ‘বর্ডার কিলিং’ বা সীমান্ত হত্যা বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিজিবি-বিএসএফের চারদিনের সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ সর্বোচ্চ জোর দেবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের দিল্লিতে বৈঠকটি হবে।
বিএসএফ এবং ভারতীয়দের দ্বারা সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনা বিজিবি-বিএসএফ বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে বলে জানিয়েছেন...
বাংলাদেশের সাথে সুসম্পর্কের স্বার্থেই সীমান্ত হত্যা থেকে ভারতের বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর