বৃদ্ধাকে যৌন হেনস্তার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার দুই

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৯ পিএম

সিলেটের কানাইঘাট উপজেলায় এক বৃদ্ধাকে যৌন হেনস্তার একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ কাজে জড়িত থাকার অভিযোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে দুইজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে চারজনের নাম উল্লেখ করে দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগী বৃদ্ধা।

গ্রেপ্তারকৃতরা হলেন কানাইঘাটের আগতালুক গ্রামের আব্দুল্লাহ (৩৮) ও সাইদুল্লাহ (৩৫)। সকালে হরিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সিলেট অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান জানান, হেনস্তার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আমাদের নজরে আসে। এরপরই আমরা জড়িতদের ধরতে অভিযান শুরু করি। মঙ্গলবার হেনস্তার ভুক্তভোগী নারী থানায় এসে দুটি মামলা করেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত দুজন মামলার এজাহারভূক্ত আসামি। অপর আসামিদের ধরতেও অভিযান চলছে।

ওই বৃদ্ধা অভিযোগ করেন, তার প্রবাসী ছেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তাকে হেনস্তা করে সেই ভিডিও ফেসবুকে দেয়া হয়েছে।

আরও পড়ুন: পুলিশ সদস্যের স্ত্রী হত্যার চার আসামি গ্রেপ্তার

ফেসবুকে ছড়িয়ে পড়া সাড়ে চার মিনিটের ভিডিওতে দেখা যায়, চার যুবক ওই বৃদ্ধাকে টানাহ্যাঁচড়া ও তার শাড়ির আঁচল ধরে টানাটানি করছেন। নিজেকে ছাড়িয়ে নিতে কাকুতি-মিনতি করছেন ওই নারী।

বৃদ্ধার এক আত্মীয় জানান, গত ২৮ আগস্ট মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। স্বামী মারা যাওয়ায় এবং দুই ছেলে দুবাই থাকায় ওই বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন। হেনস্তার পরদিন বাড়িতে তালা দিয়ে তিনি পাশের গ্রামে বাবার বাড়িতে চলে যান।

সেখানে আত্মীয়দের তিনি বিষয়টি জানান। তখন বিদেশে থাকা দুই ছেলেও তাদের জানান, ওই ভিডিও পাঠিয়ে তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাওয়া হয়েছে।

ওই আত্মীয় বলেন, এ নিয়ে এলাকায় সালিশও চলছে। গত বুধবার রাতেও একটি সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে সম্মান রক্ষায় ভিডিও ধারণকারীদের চার লাখ টাকা দিতে রাজি হন বৃদ্ধার স্বজনরা। 

এর মধ্যে অগ্রিম এক লাখ টাকা দেয়া হয়। গত শনিবার বাকি টাকা দেয়ার কথা ছিল। তা না দেয়ায় ভিডিওটি ফেসবুকে ভাইরাল করা হয়। 


একাত্তর/এসজে

ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় শিউলি বেগম নামে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে শিবগঞ্জ থানা পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
কুমিল্লার গোবিন্দপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল তিনটার দিকে গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর