পুলিশ সদস্যের স্ত্রী হত্যার চার আসামি গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:০২ পিএম

মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাঙ্ক এলাকায় পুলিশ সদস্যের স্ত্রী বিলকিস আক্তারের (৩০) হত্যাকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস-ব্রিফিং এ তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ি জেলার কবির হোসেন, তার স্ত্রী আঁখি মনি, ভাগ্নে শাকিল হোসেন ও প্রতিবেশী মো: রিয়াজ উদ্দিন।

পুলিশ সুপার বলেন, আঁখি মনি নিহত বিলকিসের পূর্ব পরিচিত ছিলেন। হত্যাকাণ্ডের দুইদিন আগে বিলকিসের ভাড়া বাসায় বেড়াতে আসে আঁখি মনি, পরে তার স্বামী ও স্বজনদেরও কৌশলে ওই বাড়িতে আনে। ১০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে অভিযুক্ত আসামিরা বিলকিস ও তার দুই শিশুকে জুস ও কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। এসময় রিয়াজ উদ্দিন বিলকিসকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে।

পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। হত্যার ঘটনায় বিলকিসের পিতা মজেম বেপারি বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলেও জানান গোলাম আজাদ খান।

অভিযান শুরুর পর প্রযুক্তি ব্যবহার করে  মঙ্গলবার রাতে আশুলিয়া, গাজীপুর ও বরিশাল থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: চলন্ত বাসে অভিযান চালিয়ে অপহৃত শিশু উদ্ধার

এসময় তাদের কাছ থেকে তিনটা মোবাইল ফোন, একটি রূপার নূপুর, একটি স্বর্ণের পায়েল, পাঁচটি স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের ব্রেসলেট, একটি স্বর্ণের লকেট এবং নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। 

পুলিশ সুপার আরও বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে আঁখি মনিকে গ্রেপ্তার করা হলে তাঁর দেয়া তথ্য অনুসারে অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে হত্যা ও চুরির ঘটনার কথা স্বীকার করেছে আসামীরা। আসামীদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/টিএ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর