ভোট চেয়ে হাত পাতার আগে ভোটারদের জন্যও কিছু করতে হবে: প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোট চেয়ে হাত পাতার আগে ভোটারদের জন্যও কিছু করতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

রোববার (২৩ আগস্ট) বিকেলে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় পরিচালিত কার্যক্রম পরিদর্শনে গিয়ে মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর ঘুরে স্থানীয় সুধীজন, জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাজিব আহসান বলেন, বঙ্গোপসাগরে ট্রলিং বোট এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি বন্ধ করতে হবে। 

এছাড়া সাগরে নৌদুর্ঘটনা বন্ধে শিগগিরই মৎস্য বন্দর মহিপুরে লাইট হাউজ নির্মাণ এবং খাপড়াভাঙ্গা নদীর চ্যানেল খনন করা হবে বলেও জানান তিনি। 

সভা শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী ট্রলারে করে কলাপাড়ার খাপড়াভাঙ্গা নদী ঘুরে দেখেন। এ সময় গভীর সমুদ্রে জেলেদের সুরক্ষায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

পাশাপাশি নৌযান শুমারি-২০২৬ এর আওতায় সব ইঞ্জিনচালিত নৌযান যাতে নিবন্ধনের আওতায় আসে, সে বিষয়টি সঠিকভাবে মনিটরিং করার নির্দেশ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

মহিপুর বিএফডিসি ঘাটে অনুষ্ঠিত সভায় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বারী, পায়রা বন্দরের সদস্য কমডোর তারেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরবিএস
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
১০৫ বছর বয়সে ভোটার হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার আম্বিয়া বেগম নামে এক নারী। রোববার (১৬ মার্চ) গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোটার হন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাগেরহাটে নতুন ভোটারদের উৎসাহ উদ্দীপনার শেষ নেই। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে এমন প্রত্যাশা নতুন প্রজন্মের ভোটারদের। তাদের ভোটে নির্বাচিতরা সংসদে গিয়ে...
কুড়িগ্রামের রৌমারী-রাজীবপুর উপজেলার মানুষদের দীর্ঘ প্রতীক্ষার পর চিলমারী উপজেলার রমনা ফেরিঘাটে 'চিলমারী-রৌমারী নৌরুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস উদ্বোধন এবং চিলমারী নদীবন্দর উন্নয়নের ভিত্তিপ্রস্তর...
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২৬ অক্টোবর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর