ভোলায় বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত দুই

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

ভোলায় নব নির্মিত একটি বয়লারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোর পাঁচটার দিকে জেলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের দুই নম্বর চর আফজাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আল-আমীন (৩৫)। তিনি ওই ইউনিয়নের চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝির ছেলে। আহতরা হলেন- বয়লার মালিক মনির ও তার ভাই ফিরোজ।

স্থানীয়দের বরাত দিয়ে চরফ্যাশন থানার এসআই ছিদ্দিকুর রহমান বলেন, তিন দিন আগে ধান সেদ্ধ করার চুল্লিটি তৈরি করা হয়েছে। ভোরে চুল্লিতে আগুন দেওয়া হয়। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে এলাকাবাসী দেখেন নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। 

আহতদের চরফ্যাশন সদর হাসপাতালে নিলে চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত ফিরোজকে বরিশালে রেফার করা হয়েছে। আর মিল মালিক মনির চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে নাম না প্রকাশ করার শর্তে একাধিক এলাকাবাসী জানিয়েছেন, মনির অন্য জায়গা থেকে দেখে এসে নিজের মতো করে বয়লার তৈরি করেছেন। যেখানে কোনো বিজ্ঞানসম্মত ব্যবস্থার ঘাটতি ছিল। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

একাত্তর/এসি
অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর