ব্যস্ততা থাকলেও মন ভালো নেই প্রতিমা কারিগরদের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৩ পিএম

নরসিংদীতে শারদীয় দুর্গোৎসবের হাওয়া লাগলেও তাতে মন ভালো নেই প্রতিমা কারিগরদের। জানালেন, এবার যে অর্ডার তারা পাচ্ছেন, তার বেশিরভাগই কম বাজেটের। 

এতে নির্মাণ শেষে সামান্য লাভ ধরে রাখাই কষ্টকর হবে। 

এদিকে পূজা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। আর পূজা উদযাপন কমিটি জানালো, নজর রয়েছে করোনাকালীন স্বাস্থ্যবিধিতে।

কারিগরের রং তুলিতে বর্ণিল হচ্ছে দূর্গা মায়ের প্রতিমার মুখ। তবে, পূজার আগে প্রতিমা শিল্পী ও কারিগরদের মন খুব একটা প্রসন্ন নয়।

নরসিংদীর কারিগররা যতই কষ্টে দিন কাটাক, পূজা মন্ডপে দর্শনার্থীদের চাপ কিন্তু তাতে কম হবে না। বিষয়টি মাথায় রেখেই নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আর, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের যাবতীয় আয়োজন হচ্ছে বলে জানালেন পুজা উদযাপন কমিটির সদস্য মাখন দাস।

নরসিংদী জেলায় এ বছর ৩৫৫টি মন্ডপে দূর্গাপূজার আয়োজন করা হয়েছে। 


একাত্তর/এআর

গ্রাম-বাংলার ঐতিহ্য পানের সাথে যুগির চুনের ব্যবহার এখন ধীরে ধীরে বিলুপ্তির পথে। তবে গাইবান্ধায় এ ঐতিহ্য এখনও ধরে রেখেছেন কয়েক শতাধিক কারিগর। কিন্তু পুঁজির অভাবে তাদেরও এই পেশায় টিকে থাকাটা...
জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার এলাকায় দুটি মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগে লাল বাবু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে মন্দির দুটির প্রতিমা ভাঙচুরের ঘটনা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর