জাল ভোট দিতে গিয়ে কারাদণ্ড

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩২ এএম

জাল ভোট দিতে গিয়ে ধরা খাওয়ার পর এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে এ ঘটনা ঘটেছে বরগুনা সদরের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।

রোববার সারা দেশের মতোই পরীরখালে সকাল আটায় শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভো গ্রহণ। ওই কেন্দ্রে জাল ভোট দিতে আসেন কলেজ ছাত্র সাব্বির হাওলাদার।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া জানান, সকাল সোয়া দশটার দিকে ওই যুবক জাল ভোট দিতে আসলে প্রিজাইডিং অফিসার প্রমাণ ধরে ফেলেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে সাব্বিরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ড পাওয়া সাব্বির কোনো প্রার্থীর সমর্থক তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুণা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ বিভিন্ন দল ও স্বতন্ত্রের ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আরবি
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় মাদকাসক্তের হাত থেকে রেহাই পাননি জন্মদাত্রী মা ও পেটের দুই বোন। গাঁজা সেবন করে নেশার টাকার দাবিতে কুপুত্র সুমন খলিফা (৩৫) তাঁর ৬০ বছর বয়সী বৃদ্ধা মা ও দুই...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর