মেঘনায় ছাড়া হলো ৭০ কেজির বিরল কচ্ছপ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:৪৮ পিএম

ভোলার মনপুরায় ডিম পাড়তে এসে স্থানীয় জেলেদের হাতে আটকের পর বিশালাকৃতির ‘অলিভ রেডলে’ প্রজাতির একটি বিরল সামুদ্রিক মা কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। 

শুক্রবার দুপুরে উপজেলার চর পাতালিয়া সংলগ্ন বালুচর থেকে প্রায় ৭০ কেজি ওজনের কচ্ছপটি উদ্ধারের পর সাগর সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

ভোলা বনবিভাগের পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার চর পাতালিয়ার মেঘনা নদী সংলগ্ন বালুচরে বিরল প্রজাতির প্রায় ৭০ কেজি ওজনের ওই সামুদ্রিক মা কচ্ছপ ডিম পাড়তে আসে। এসময় স্থানীয় জেলেরা কচ্ছপটি আটক করে বন বিভাগে খবর দেয়।

পরে বন বিভাগের লোকজন সেখান থেকে কচ্ছপটি উদ্ধার করে বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণা হাওয়া বিচের কাছে মেঘনা নদীতে অবমুক্ত করে বলে জানান এ বন কর্মকর্তা।

 

একাত্তর/জো
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর