চরফ্যাশনে নিবন্ধিত জেলেদের মধ্যে বাছুর বিতরণ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জেলেদের প্রণোদনা হিসেবে ভোলার চর চরফ্যাশন  উপজেলায় নিবন্ধিত ২১ জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে চরফ্যাশন উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা বাছুর বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে বাছুর তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হকের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ২১ জেলের মধ্যে গরুর বকনা বাছুর বিতরণ করা হলো। 

তিনি বলেন, জেলার  নিবন্ধিত এক লাখ ৫৬ হাজার জেলের মধ্যে প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে বিকল্প কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে।

এসময় এছাড়া ছয় জেলে পরিবারকে ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান সচিব সেলিম। 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হেমায়েত উদ্দিন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (বরিশাল বিভাগ) নৃপেন্দ্র নাথ বিশ্বাস, চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আকঁন, প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ,ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এএ/এসি
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর