হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত, আহত দুই

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯:৪৮ পিএম

মাদারীপুরে হাতবোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। বুধবার দুপুরে জেলার কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের নতুন চরদৌলতখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোদাচ্ছের সিকদার (৫০) বরিশাল জেলার মুলাদী থানার টুমচর এলাকার মোসলেম সিকদারের ছেলে। আহত হারুন ঢালী ও দাদন ঢালীকে কোথায় চিকিৎসা দেয়া হচ্ছে সেই তথ্য নিশ্চিত করা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সিডিখান এলাকার ইউনুস সরদারের বাড়ীর পাশে একটি বিকট শব্দ শুনতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায় মোদাচ্ছেরকে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করে দেখা যায় তিনি মারা গেছেন। এরপর নিহতের পরিবার তার মরদেহ বরিশালে নিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদারীপুর পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, তারা বিস্ফোরণের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। তবে গ্রামের পাশেই নদীর পাড় থেকে নিহত মোদাচ্ছেরের মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের কাউকে পাওয়া যায়নি, তবে তাদের খোঁজে অভিযান চলছে।

তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

একাত্তর/জো
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর