মুক্তিযোদ্ধাকে মারধর করা সেই শাওন মোল্লার নামে মামলা 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ এএম

বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদকে মারধর করা সেই বিএনপি নেতার ছেলে শাওন মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে। 

সোমবার বিকালে সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নির্যাতনের শিকার বীর মুক্তিযোদ্ধা নিজেই। এতে শাওন মোল্লার নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, রোববার সকাল ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাকে পথরোধ করে মারধর করেন বিএনপি নেতা ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা।

এরপর পরিকল্পিতভাবে মারধরের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন আসামিরা।

বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বলেন, ন্যায় বিচারের জন্য থানায় মামলা করেছি। আশা করি ন্যায় বিচার পাবো। 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, তদান্তধীন হওয়ায় আপাতত এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। 

এর আগে গত রোববার মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে। ওইদিন রাতেই ফেসবুক লাইভে এসে হারুন অর রশিদকে ডাকাত ও ধর্ষক উল্লেখ করে হামলার পক্ষে সাফাই গান শাওন মোল্লা।

আরবি
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সোনারগাঁয়ে ১০৯ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) আবদেন করেছিলেন আলতাফ হোসেন নামে এক ব্যক্তি। যাচাই বাছাই শেষে কাউন্সিলের...
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর