অটোচালককে ছুরিকাঘাতে হত্যা, অভিযোগ ছাত্রদল নেতার দিকে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:০২ পিএম

পটুয়াখালীতে অটোরিকশার এক চালককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, স্থানীয় এক ছাত্রদল নেতার নেতৃত্বে ৪/৫ জন এই হত্যা ঘটিয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে জেলার বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সুজন হাওলাদার (৩০)। তিনি একই ইউনিয়নের দ্বিপাশা গ্রামের নবী আলী হাওলাদারের ছেলে। স্থানীয় যুবলীগ সুজনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে।

স্থানীয় ও নিহতের পরিবার জানায়,  সুজন বাড়ি থেকে অটো নিয়ে কনকদিয়া বাজারে যাচ্ছিলো। ওই এলাকায় পৌঁছালে ৪/৫ জনের একদল সশস্ত্র যুবক অটোরিকশার গতিরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

চিকিৎসক মো. মিরাজুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। 

বাবার অভিযোগ, কারও সঙ্গে আমাদের শত্রুতা নেই। আমরা আওয়ামী লীগের সমর্থক। তার দাবি, এই অপরাধে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজের নেতৃত্বে সন্ত্রাসীরা ছেলেকে হত্যা করেছে। 

তবে এই হত্যার কারণ রাজনৈতিক নাকি অন্য কিছু তা তাৎক্ষণিক যাচাই করা যায় নাই।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মূনঈমুল ইসলাম মিরাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।  

এদিকে নিহত সুজনকে কনকদিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী দাবি করেছে। একই সঙ্গে তাকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে স্যোসাল মিডিয়ায় বিবৃতি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ। 

বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একাত্তর/এসি
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর