ট্রলার ডুবির আট দিন পর এক জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ চার

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১২:৪৮ পিএম

বঙ্গোপসাগরে ট্রালার ডুবির আট দিন পর নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবারের ওই ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ আছেন চার জেলে।

শুক্রবার (১ আগস্ট) সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্লক পয়েন্টে মরদেহটি ভেসে এলে খবর পেয়ে উদ্ধার করে নৌ পুলিশ।

ওই জেলের নাম নজরুল ইসলাম হাওলাদার। কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের তাজে আলী হাওলাদারের ছেলে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, নজরুল ইসলাম গত শুক্রবার (২৫ জুলাই) গভীর সমুদ্রে ‘এফবি সাগর কন্যা’ নামে একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন। সকালে জোয়ারের সঙ্গে তার মরদেহ কুয়াকাটার ব্লক পয়েন্টে ভেসে এসে আটকে যায়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কুয়াকাটা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

গত ২৫ জুলাই বঙ্গোপসাগরে ‘এফবি সাগর কন্যা’ ট্রলারটি ১৫ জেলে নিয়ে ডুবে যায়। ঘটনার পাঁচ দিন পর ৩০ জুলাই অন্য ট্রলারের জেলেরা সমুদ্রে ভাসমান অবস্থায় ১০ জেলেকে জীবিত উদ্ধার করে। তবে পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। আজ নজরুল ইসলামের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন ট্রলারের মাঝি আব্দুর রশিদ, জেলে কালাম, ইদ্রিস এবং গিয়াস উদ্দিন।

কুয়াকাটা নৌ পুলিশ জানিয়েছে, নিখোঁজ চার জেলেকে উদ্ধারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় জেলে সম্প্রদায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং গভীর সমুদ্রের কারণে উদ্ধার কার্যক্রম চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের বিশাল এক ‘ট্রেভ্যালি’ বা তবল মাছ। এতো বড়ো আকারের সামুদ্রিক মাছের উপস্থিতি বঙ্গোপসাগরের সুস্থ ও সমৃদ্ধ...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর