ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১২:১৭ পিএম

ভোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ‘ঘর থেকে ডেকে নিয়ে’ কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবার জানিয়েছে, আত্মগোপনে থাকা যুবকটি বাবার অসুস্থতার খবরে বাড়িতে আসে। রাতের কোনো এক সময় তাকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) ভোরে সদর উপজেলার কালীবাড়ি রোডের নবাবি মসজিদ সংলগ্ন নিজ বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের নাম মো. সাইফুল্লাহ আরিফ (৩০)। তিনি স্থানীয় মো. বশির উদ্দিনের ছেলে এবং সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। 

আরিফের বাবা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ছেলে আত্মগোপনে ছিলো। সম্প্রতি আমার অসুস্থতার খবর পেয়ে বাড়িতে আসে। শুক্রবার রাতের খাওয়া শেষে পরিবারের সবার সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘর থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।

তিনি জানান, শনিবার ফজরের নামাজের সময় দরজা খুলে বাইরে বের হয়ে এসে দেখি, বাড়ির সামনের রাস্তায় আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে এলাকার লোকজন জড়ো হয়। 

পরিবার জানায়, কারা বা কী কারণে আরিফকে হত্যা করেছে তা কারো জানা নেই।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা মনে হলেও এর কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে এবং তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

একাত্তর/এসি
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর