মেঘনায় লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ নিখোঁজ, আহত পাঁচ

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম

ভোলার লালমোহনে মেঘনা নদীতে মৎস্য রক্ষা অভিযানে গিয়ে এমভি কর্ণফুলী-১২ লঞ্চের ধাক্কায় একটি স্পিডবোট উল্টে গেছে। এই ঘটনায় মো. ফখরুল নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছেন। স্পিডবোটে থাকা মৎস্য অভিযান টিমের অপর পাঁচ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) রাত আটটার দিকে লালমোহন উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ ফখরুল মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা মনিটরিং করার জন্য উপজেলা মৎস্য অফিসের তিন সদস্য ও তিনজন পুলিশ কনস্টেবল একটি স্পিডবোটে করে অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

একই সময় ঢাকা থেকে ঈদে ঘরমুখী যাত্রীদের নিয়ে চরফ্যাশনের বেতুয়াঘাটগামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি সন্ধ্যা সাতটার দিকে মঙ্গলসিকদার ঘাটে পৌঁছায়। লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় এর পেছনের পাখার ধাক্কায় মৎস্য বিভাগের স্পিডবোটটি উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা ছয়জনই পানিতে পড়ে যান। পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পুলিশ কনস্টেবল ফখরুল নিখোঁজ হন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম ও মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এরশাদ উকিল জানান, নিখোঁজ কনস্টেবলকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেঘনা নদীতে তল্লাশি চালাচ্ছে।

একাত্তর/এসি
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর