দক্ষতা বাড়িয়ে তরুণদের কর্মসংস্থান তৈরিতে আদিল ডিজিটাল একাডেমি

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছোটার প্রচলিত ধারণার বাইরে গিয়ে তরুণদের বাস্তবমুখী দক্ষতা উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করছে ‘আদিল ডিজিটাল একাডেমি’। 

অনলাইনভিত্তিক এই ই-লার্নিং ও স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মটি শিক্ষার্থী, সদ্য স্নাতক, চাকরিজীবী ও গৃহিণীদের ঘরে বসেই আন্তর্জাতিক মানের ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদুল রহমান আদিল জানান, ফ্রিল্যান্সিং ও রিমোট ওয়ার্কের জগতে তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছেন। আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্ক ও ফাইভার-এ অনেক কাজের অভিজ্ঞতা এবং ১৫০টিরও বেশি মার্কিন প্রজেক্টে সাফল্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তরুণদের দিকনির্দেশনা দিচ্ছেন তিনি।

তৌহিদুল রহমান আদিল বলেন, আমি চাই না কেউ শুধু একটি কোর্স করে মনে করুক তার জীবন বদলে যাবে। দক্ষতা অর্জনের জন্য চর্চা ও বাস্তবমুখী কাজের জন্য নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। আমরা কেবল ফ্রিল্যান্সার তৈরি করতে চাই না, বরং মানুষকে দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তুলতে চাই, যাতে তাদের সামনে চাকরির পাশাপাশি রিমোট ওয়ার্ক বা উদ্যোক্তা হওয়ার একাধিক পথ খোলা থাকে।

আদিল ডিজিটাল একাডেমিতে বর্তমানে ‘ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এআই মাস্টারি’ কোর্স চালু রয়েছে। ভিডিও ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবসম্মত অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা পার্সোনাল ড্যাশবোর্ডের মাধ্যমে ক্লাস রুটিন, লিংক ও রিসোর্স প্রদান করা হয়। এছাড়া যাদের আর্থিক সক্ষমতা কম, তাদের জন্য বিনামূল্যে শেখার সুযোগ এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে, ঘরে বসে কাজ করতে আগ্রহী আর্থিক সঙ্কটে থাকা নারীদের ল্যাপটপ প্রদান এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফ্লেক্সিবল লার্নিং সাপোর্ট দেওয়া হচ্ছে।

কোর্স শেষে শিক্ষার্থীরা যেন কাজের ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা পান, সে জন্য একাডেমির ওয়েবসাইটে নিয়মিত দেশি-বিদেশি রিমোট জব ও বৃত্তির তথ্য প্রকাশ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া থেকে পরিচালিত এই অনলাইন প্ল্যাটফর্মটিতে ১৭ সদস্যের একটি দল কাজ করছে এবং এ পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীকে সেবাদান করা হয়েছে। স্থান বা ভৌগোলিক সীমাবদ্ধতা পেরিয়ে দেশের প্রতিটি প্রান্তের তরুণদের দক্ষ হিসেবে গড়ে তোলাই আদিল ডিজিটাল একাডেমির মূল লক্ষ্য বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আদিল ডিজিটাল একাডেমি। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য www.adildigitalacademy.com এই ওয়েব সাইট ভিজিট করারও আহবান জানানো হয়েছে।

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ তাদের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড গড়েছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটির মাধ্যমে ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন হয়েছে।
ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এবার ১৯ ক্যাটাগরিতে আগামী ২৫ অক্টোবর (শনিবার) এই...
ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবার নিয়ে এসেছে ‘পাঠাও পে’। এই নতুন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুব সহজেই টাকা ট্রানজেক্ট, অ্যাকসেস ও ম্যাসেজ করতে পারবেন গ্রাহকরা।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর