কক্সবাজারে পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ‘অস্ত্র কারখানার’ সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

র‌্যাব-১৫’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম আনোয়ার হোসেন। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার বাসিন্দা।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে তিন থেকে চারজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

এসময় কারখানায় তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি বন্দুক, ৬০টি গুলি, গুলির খালি খোসা, ১৫টি সীসা, ছেনি, হাতুড়ি, বাইশ, দুটি রেতসহ ৫০ গ্রাম বারুদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বরাতে র‌্যাব জানায়, আটক আনোয়ার হোসেন সংঘবদ্ধ অস্ত্র তৈরি চক্রের তিন সদস্যের ব্যাপারে তথ্য দিয়েছেন। চক্রটি ঈদগড়ের গহিন পাহাড় এলাকায় অস্থায়ী তাঁবু টাঙিয়ে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরি করে আসছিল। অস্ত্রগুলো কক্সবাজার শহর এবং রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকার অপরাধী চক্রের কাছে তারা সরবরাহ করতেন।

একাত্তর/আরএ
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর