কক্সবাজারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:২৬ এএম

কক্সবাজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে কক্সবাজারের মেহেরঘোনা এলাকায় এই সড়ক দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

নিহত বাস চালকের নাম রফিক। তার বাড়ি চকরিয়ার মালুমঘাটে।

ঈদগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) জুয়েল সরকার জানান, চকরিয়া থেকে আখ বোঝাই করা ছারপোকা নামের একটি বাস যাচ্ছিল ঈদগাওয়ের হিমছড়ির দিকে। অপর প্রান্ত থেকে আসা টাইমস ট্রাভেলস নামের একটি বাস মেহেরঘোনায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তখন ঘটনাস্থলেই মারা যান ছারপোকার চালক রফিক। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, টাইম ট্রাভেলস গাড়ির চালক ও হেল্পার পালিয়ে গেছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। নিহত রফিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/পিএজে
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর