নোয়াখালীতে অবরোধের সমর্থনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিন নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে অবরোধকারীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। 

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বেগমগঞ্জর চৌমুহনীর বাজারে মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে হঠাৎ এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় অবরোধ সমর্থকেরা।

ককটেল বিস্ফোরণের আওয়াজে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল ফাটিয়ে অবরোধ সমর্থকরা দ্রুত স্থান ত্যাগ করেন। 

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জায়েদুল হক রনি জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে গলি থেকে পিকেটাররা বেরিয়ে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সবধরনের নাশকতা এড়াতে জেলাজুড়ে পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং জেলার প্রধান সড়কগুলোতে তার টহল দিচ্ছেন বলেও জানান তিনি।

বিএনপি ও সমমনা দলের ডাকে অবরোধে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল না করলেও আভ্যন্তরীণ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে নোয়াখালীতে।

 

একাত্তর/জো
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর