৯৯৯ নম্বরে ফোন, অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৮:১২ পিএম

অস্ত্রসহ দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে তথ্য জানায় এলাকাবাসী। পরে এলাকাবাসী অবস্থানরত স্থান‌টি ঘেরাও করে রাখলে পু‌লিশ গিয়ে ডাকাত বেলালকে (৩৮) অস্ত্রসহ গ্রেপ্তার করে।

বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন কোয়ারিয়া আট নম্বর ওয়ার্ড থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের এলাকায় অস্ত্রসহ দুই ব্যক্তি ঘোরাফেরা করছে।

অস্ত্রধারীরা যে বাড়িতে অবস্থান করছে সে বাড়িটি এলাকার লোকজন ঘেরাও করে রেখেছে। এমন তথ্য জানিয়ে কলার দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মাসুদ রানা। কনস্টেবল মাসুদ তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানায় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এএসআই মিজানুর রহমান কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানার একটি দল ঘটনাস্থল গিয়ে বেলাল ডাকাতকে দেশীয় তৈরি পাইপ গান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বেগমগঞ্জ থানা পুলিশ দলের নেতৃত্ব দেন এসআই মাহাবুব।

একাত্তর/আরএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর