চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম

কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এ তথ্য জানিয়েছেন। 

এর আগে, শুক্রবার ভোররাত তিনটায় চান্দিনার বাতাঘাষি ইউনিয়ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার তিতাস থানার রঘুনাথপুর এলাকার মিজান মিয়ার ছেলে হযরত আলী (৩৮), একই এলাকার শাহ আলমের ছেলে মো. হাসান (২২), মহিচাইল বাগমারা এলাকার মো. মোসলেমের ছেলে রুহুল আমিন (৩৮), পরছঙ্গা এলাকার মৃত আ. রবের ছেলে মো. কাউসার (৪০), ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া এলাকার মো. লতিফের ছেলে মো. জহির (৪২)।

পুলিশ সুপার আবদুল মান্নান জানান, আসামিরা মহাসড়কে চলমান গাড়িতে রড নিক্ষেপ করে গাড়ি থামিয়ে ডাকাতি করে থাকে। তারা টার্গেট করা গাড়িতে (মাইক্রো, প্রাইভেটকার) সড়কের পাশ থেকে রড বা লোহার পাইপ ইত্যাদি নিক্ষেপ করে বিকট শব্দ সৃষ্টি করে ড্রাইভার ও যাত্রীদের আতঙ্কগ্রস্ত করে গাড়ি থামাতে বাধ্য করে। এরপর গাড়ি থামলে ডাকাতি করে থাকে। 

তাদের কাছ থেকে তিনটি লোহার রড, দুইটি ছোরা, একটি এসএস পাইপ সংযুক্ত মোটরসাইকেলের চেইন পিনিয়াম দিয়ে তৈরি দেশীয় অস্ত্র, একটি হাতল যুক্ত এসএস পাইপ উদ্ধার করা হয় বলেও জানান পুলিশ সুপার।

এছাড়াও আসামিরা কুমিল্লা জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বসত ঘরে ডাকাতিসহ গবাদি পশু চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক ডাকাতির মামলা রয়েছে। এই ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর