নগরপিতা রিফাতকে শেষ বিদায় জানালো কুমিল্লা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম

কুমিল্লা সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। আশির দশকের ছাত্রনেতা, আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে থাকা এই রাজনীতিবিদের মরদেহ ঘিরে ছিল জনতার ঢল।

শুক্রবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জানাজার নামাজ শেষে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ কবরস্থানে তার মরদেহে দাফন করা হয়।  

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সাধারণ জনগণও শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমান।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টায় সিঙ্গাপুর সময় রাত সাড়ে আটটায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

পরে তার মরদেহ বৃহস্পতিবার রাতে নগরের মনোহরপুর খাদি মিউজিয়াম বাসভবনে নেয়া হয়। রাত থেকে বাসভবন ঘিরে মানুষের ভিড় বাড়তে থাকে।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত গত বছর ১৫ জুনের নির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি কুমিল্লা সিটিতে প্রথমবার আওয়ামী লীগ থেকে বিজয়ী মেয়র ছিলেন।

আরফানুল হক রিফাত ১৯৫৮ সালের দুই ফেব্রুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এস এম আতাউল হক, মায়ের নাম হাছিনা হক। তারা দুই জনই গত হয়েছেন।

রিফাত ১৯৭৪ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার স্ত্রী ফারহানা হক শিল্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক।

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর