শাহ আমানতে বিমানের ফ্লাইটে সাড়ে চার কেজি স্বর্ণ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।

শনিবার সকালে বিমানের ওই উড়োজাহাজে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে শনিবার সকাল আটটা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছে বিমানের বিজি-১৫২ ফ্লাইটটি। এরপর বিশেষ তথ্যের ভিত্তিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালান শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা।

তল্লাশিতে বিমানের ভেতর পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে স্বর্ণ ও স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণ ও স্বর্ণালঙ্কারগুলোর আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৮৯ লক্ষ ৭১ হাজার টাকা।

অবৈধভাবে কারা এই স্বর্ণের চালান দেশে আনার চেষ্টা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

আরবি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর