স্কচটেপে হাত-পা বেঁধে শিশুকে হত্যা, সন্দেহে সতীন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৫ পিএম

ফেনীতে স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বাঁধ অবস্থায় সাত বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় আহত অবস্থায় তার ১২ বছর বয়সী বড় বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পুলিশকে জানিয়েছে, দুই যুবক হেলমেট পরে তাদের ঘরে ঢুকে এ নৃশংসতা চালিয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলার পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামে একটি ভাড়া বাসায় এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম উম্মে সালমা লামিয়া (৭)। আহত শিশুটির নাম ফাতেমা আক্তার নিহা (১২)। তারা ওই গ্রামের নুরুন্নবীর মেয়ে।

আহত নিহার বরাত দিয়ে পুলিশ জানায়, চার বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় নুরুন্নবীর। তিনি দ্বিতীয় বিয়ের পর দুই মেয়েকে নিয়ে সংসার করছিলেন।

নিহা জানায়, বিদ্যুৎ অফিসের লোক পরিচয় দিয়ে মাথায় হেলমেট পড়া দুই যুবক দুপুরে তাদের ঘরে ঢোকে। এসময় বাবা ও সৎ মা রেহানা আক্তার ফেনীতে ছিলেন না। তারা ঘরে ঢুকেই লামিয়ার হাত-পা ও মুখ স্কচটেপ দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এসময় নিহার সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং কৌশলে ঘর বের হয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। পরে প্রতিবেশীদের ঘটনা জানালে তারা এসে দেখেন হাত-পা বাঁধা লামিয়ার মরদেহ মেঝেতে পড়ে আছে। এর আগে পালিয়ে যায় খুনিরা। খবর  পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, নুরুন্নবী বাঁশপদুয়ার পশ্চিম পাড়া এয়ার আহাম্মদের ভাড়া বাসায় দ্বিতীয় স্ত্রী রেহানাকে নিয়ে  থাকতেন। তাদের সঙ্গে প্রথম সংসারের মেয়ে নিহা ও লামিয়াও থাকতো।

নুরুন্নবীর সাবেক স্ত্রী আয়েশা আক্তারের অভিযোগ, দ্বিতীয় স্ত্রীর লোকজন পরিকল্পিতভাবে তার মেয়ে লামিয়াকে হত্যা করেছে। সৎ মা শিশুদের প্রায়ই মারধর করতো।

এ ব্যাপারে পরশুরাম থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনা তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর