বসতঘরে লাগা আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৪:১২ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বসতঘরে লাগা আগুন পুড়ে ঘুমন্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতের দিকে পৌরসভার কালীমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ল‌লিতা বালা দাস (৮০) হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান ভূঁঞা জানান, ভোর ৫টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর বসতঘর থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে জানা যায়নি বলেও জানান তিনি।

স্থানীয় এলাকাবাসী জানান, নিহত ল‌লিতা বালা দাস ওই বসতঘরে একাই থাকতেন। তার দুই ছেলে সপরিবারে ওমান থাকেন।  ভোররাতের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। ওই সময় বসতঘরে ঘুমন্ত অবস্থায় ললিতা দাস আগুনে পুড়ে মারা যান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।  নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একাত্তর/জো
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর