‘পাইরেটস অনবোর্ড, বেঁচে থাকলে দেখা হবে’

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৫:২৯ পিএম

দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশের এমভি আব্দুল্লাহ জাহাজে জিম্মি ২৩ নাবিকের একজন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ আনারুল হক রাজু (২৯) ।

তিনি ওই জাহাজটিতে ‘এবি’ (অ্যাবল সীমেন) হিসেবে কর্মরত আছেন।

রাজুর পরিবারের সদস্যরা জানান, তাদেরকে জাহাজের একটি কেবিনে আটকে রাখা হয়েছে। রাতে তাদের সেহেরি খাবার জন্য দিয়েছে দস্যুরা। ওইসময় সে হোয়াটসঅ্যাপে আমাদের কল দিয়ে এসব কথা বলেছিলো। হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আর কথা বলা সম্ভব হয়নি। রাজুসহ সকল অপহৃতদের জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছেন রাজুর পরিবার।

কয়লা বোঝাই করে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশে কবির গ্রুপের মালিকানাধীন ‘এমভি আবদুল্লাহ’।

এরপর জাহাজটিকে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে সকালে জানান নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।

দুপুরে নৌ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এই জলদস্যু কি সোমালিয়ার নাকি অন্য কোনো দেশের, তা সরাসরি বলা যাবে না। তবে অঞ্চলটি সোমালিয়ার মধ্যে।’

সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল পূর্ব দিকের মহাসাগরে কয়েকটি স্পিড বোট ও মাছ ধরার বড় নৌকা নিয়ে সশস্ত্র দস্যুরা জাহাজে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়। জিম্মি করে ফেলে এর ২৩ নাবিককে।

রাজুর বড় ভাই জিয়াউল রনি বলেন, বাড়ি থেকে যাওয়ার পর গত নভেম্বরে সে সিঙ্গাপুর থেকে জাহাজে উঠেছিলো। গতকাল সে আমার মোবাইলে একটি মেসেজ করে। যেখানে লেখা ছিলো ‘সোমালিয়ান পাইরেটস অনবোর্ড, বাঁচি থাকলে দেখা হবে, দোয়া কইরেন…।’

রাজুর মা দৌলত আরা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ঘর ভাঙা ছিলো। এখন বিল্ডিং করতেছি। ঘরের কাজ শেষ হলে ছেলে জাহাজ থেকে আসলে তাকে বিয়ে করাবো তার জন্য পাত্রী দেখতেছি। এরই মধ্যে গতকাল খবর পেলাম আমার ছেলেসহ ২৩ জন অপহৃত হয়। আমি প্রধানমন্ত্রী ও আমাদের নেতা সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগিতা চাই।

তার বাবা আজিজুল হক মাস্টার তার ছেলেসহ সকলকে উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী এবং কোম্পানীগঞ্জের সংসদ সদস্য সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগিতা কামনা করেন।

কেএসএইচ
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর