সাত ঘণ্টায়ও উদ্ধার হয়নি বিজয় এক্সপ্রেস

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:৫৯ পিএম

কুমিল্লায় লাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর শুরু হয়েছে উদ্ধার কাজ। ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের সরাসরি রেল যোগাযোগ এখনো বিচ্ছিন্ন, চলছে বিকল্প রুটের ব্যবহার।

রোববার দুপুর একটা ৫০ মিনিটে লাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত আটটার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের ১২টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে।

চট্টগ্রামস্থ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুতের ঘটনায় আমরা চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে এসেছি। ভোর পাঁচটার মধ্যে সব স্বাভাবিক হবে বলে ধারণা করছি।

এদিকে সরেজমিনে দেখা যায়, জেলার নাঙ্গলকোটের হাসানপুরে ট্রেনের বগিগুলোতে লাইট জ্বেলে উদ্ধার কাজ করছেন শতাধিক রেল শ্রমিক।

দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিছুর রহমানকে প্রধান করে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজয় এক্সপ্রেসের বগি লাইনচ্যুতের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম থেকে বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

একাত্তর/আরএ
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর