ফেনীতে ৬৬৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি শুরু

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৮:৫৪ এএম

ফেনীতে শুরু হয়েছে ৬৬৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পিটিআই স্কুল মাঠে অস্থায়ী দোকানে এ কার্যক্রম শুরু হয়।

একজন ভোক্তা স্বল্প মূল্যে সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন। প্রতি কেজিকে থাকবে ৮০০ গ্রাম মাংস ও ২০০ গ্রাম হাড়।

ফেনী পৌরসভা সার্বিক তত্ত্বাবধানে ঈদ পর্যন্ত প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রি বিক্রি।

৬৬৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।

আর এ কাজে অর্থ দিচ্ছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

অনুষ্ঠানে পৌর মেয়র স্বপন মিয়াজি বলেন, অসাধু বিক্রেতাদের সিন্ডিকেট ভাঙতে এবং মাংসের বাজার দর নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আর ক্রেতাদের চাহিদার উপর নির্ভর করে হবে গরু জবাই।

কম মূল্যে মাংস কিনতে পেরে খুশি ভোক্তারাও। ঈদের পরেও এই দামে মাংস বিক্রির জন্য দাবি জানান তারা।

আরবি
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
দিনাজপুরের বিরামপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর