এবার ৫৮০ টাকায় গরুর মাংস বিক্রির ব্যতিক্রম উদ্যোগ 

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:৫৫ পিএম

‘অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা’ থেকে ভোক্তাদের স্বস্তি দিতে এবার কম মূল্যে গরুর মাংস বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কাউন্সিলর।

রোজার মাসে রাজধানীতে মাংস ব্যবসায়ীরা যখন গরুর মাংস সাড়ে সাতশ’ থেকে আটশ’ টাকায় বিক্রি করছেন, তখন দক্ষিণ সিটির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। 
লালবাগের এই কাউন্সিলর নিজ উদ্যোগে ৫৮০ টাকা কেজি দরে মাংস বিক্রির ব্যবস্থা করেছেন। শুধু লালবাগ বা আজিমপুর নয়, রাজধানীর যেকোনো এলাকার মানুষই হতে পারবেন সেখানকার ক্রেতা।

হাসিবুর রহমান মানিক বলেন, এ সেবা যদি পর্যায়ক্রমে সব ওয়ার্ডেই চালু করা যায় তাহলে, মানুষেরই নাগালে থাকবে গরুর মাংস।

দুএকটি ব্যতিক্রম ছাড়া রাজধানীর সব জায়গাতেই গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকা কেজি দরে। এর মধ্যে ৫৯৫ টাকা কেজিতে মাংস বিক্রি করে সাড়া ফেলে দিয়েছেন উত্তর শাহজাহানপুরের ব্যবসায়ী খলিলুর রহমান।

আর এসবের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, নিজ উদ্যোগে লালবাগ, আজিমপুর, রসুলবাগ এলাকায় ৫৮০ টাকা কেজি দরে গরুর মাংস শুরু করেছেন প্রথম রমজান থেকে।

তার কাছ থেকে একেকজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি মাংস কিনতে পারছেন। আগের দিন টাকা নিয়ে পরদিন চাহিদা অনুযায়ী গরু জবাই করে মাংস বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও।

কাউন্সিলর মানিক বলেন, রোজার সময় কিছু অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করে তোলে। সারাদেশের জনপ্রতিনিধিরা যদি উদ্যোগী হয় তাহলে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে মনে করেন তিনি।

মানিকের এই উদ্যোগ চালু থাকবে পুরো রোজার মাস জুড়েই। ক্রেতার চাহিদা অনুযায়ী, গরুর সংখ্যাও বাড়ানো হবে বলে জানান এই কাউন্সিলর।

আরবি
মাংসের বাজার অস্থির রমজান শুরুর আগ থেকই। এরমধ্যেই কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন ব্যবসায়ী খলিলুর রহমান। রোজার প্রথম দিন থেকে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রির ঘোষণা দেন তিনি। এতে...
প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাজারের চেয়ে কম দামে গরুর মাংস, দুধ, ডিম বিক্রি শুরু করায় স্বস্তির পাওয়ার কথা জানালেন সাধারণ মানুষ। তারা বলছেন, ঊর্ধ্বগতির বাজারে রমজানে কম দামের এই পণ্য বিক্রি কার্যক্রম...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা নূরের নবী ভূইয়াঁ রাজু। আজ ৯ মার্চ অনুষ্ঠিত ওয়ার্ডটির কাউন্সিলর পদে উপনির্বাচনে নূরের নবী ভূইয়াঁ রেডিও...
রমজান উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে রাজধানীর ৩০টি স্থা‌নে গরুর মাংস ৬০০ টাকা দ‌রে বি‌ক্রি করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর