নোয়াখালীতে চোরাই সাত বাইক উদ্ধার, গ্রেপ্তার দুই

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০১:৪০ পিএম

নোয়খালীতে পুলিশের অভিযানে চুরি হওয়া সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে জেলার সুবর্ণচর উপজেলার চরজাব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামে ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরী হাট এলাকায় এ অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধার ও দুই জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- চরজাব্বারের জাহাজমারা গ্রামের মহিন উদ্দিন (৩০) ও ধানসিঁড়ি ইউনিয়নের লোকমান (৫১)। 

শনিবার নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, শুক্রবার রাতে চরজাব্বার থানা পুলিশ চরজাব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের চেউয়াখালী বাজারের পাশে সেলিমের দোকানঘর থেকে মহিন উদ্দিনকে চোরাই সাতটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যে পুলিশ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মকবুল চৌধুরী হাট এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য লোকমানকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল কিনে নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বিক্রির কথা জানিয়েছেন। এ বিষয়ে চরজাব্বার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর