সাজেকে দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিকের লাশ হস্তান্তর

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪১ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-উদয়পুর সীমান্ত সড়কে ডাম্পট্রাক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতদের স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করে পুলিশ।

বুধবার সন্ধ্যার দিকে গাজীপুর থেকে সাজেকের উদয়পুরে যাওয়ার পথে সাজেক-উদয়পুর সীমান্ত সড়কের ‘৯০ ডিগ্রি’ এলাকায় ট্রাকটি গভীর খাদে পড়ে ৯ জন নিহত হন।

নিহতরা হলেন কক্সবাজারের রামুর আবদুস শুক্কুরের ছেলে জসিম উদ্দীন (২৮), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের রিয়াসত আলীর ছেলে এরশাদুল (৩২), কিশোরগঞ্জের আবদুল মোহন (১৬), একই এলাকার বাবু (২০),  গাজীপুর কাপাসিয়ার অলি উল্লাহ (৩৫), একই এলাকার সাগর (২২), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের জিরোধরপুর থানার শহীদুল্লাহর ছেলে শাহ আলম (২৮), ময়মনসিংহ গৌরিপুর ময়লাকান্দা থানার আবদুল জব্বারের ছেলে তপু হাসান (১৭) ও ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ শ্রীপুরের হেলাল উদ্দিনের ছেলে নয়ন (২৯)।

আহতদের মধ্যে চারজনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য সকালে আহির উদ্দিন ও তার ছেলে সামিউলকে তার স্বজনরা ঢাকায় নিয়ে গেছেন। তাদের বাড়ি গাজীপুর জেলায়।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান, আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনার পর চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন ছয় শ্রমিকের মধ্যে দুইজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার জানান, নিহতদের মরদেহ দাফনের  জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ১০ হাজার এবং বিআরটিএর পক্ষ থেকে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও বিআরটিএর পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ও আহতদের পরিবার প্রতি ২ লাখ টাকা আর্থিক সহায়তার কথা রয়েছে।

মরদেহ হস্তান্তর শেষে উপজেলা প্রশাসনের একটি টিম  ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বলেও জানান ইউএনও।

বুধবার বিকেলে গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে সীমান্ত সড়কের কাজ করতে মালামাল ও শ্রমিকসহ উদয়পুরে যাচ্ছিল দুর্ঘটনা কবলিত ডাম্পট্রাকটি। এসময় সাজেক-উদয়পুর সীমান্ত সড়কের ‘৯০ ডিগ্রি’ এলাকায় পাহাড়ি সড়ক থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে উল্টে যায়।

 

একাত্তর/জো
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'সাজেক ভ্যালি' পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর