চবির ঝর্ণায় ঘুরতে গিয়ে স্কুলছাত্রের ডুবে মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২৪, ০২:০২ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণায় ঘুরতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিখোঁজের পর রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরিরা।

নিহত স্কুলছাত্র জুনায়েদ নগরের হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম।

প্রক্টর জানান, নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের কিছু ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন মহসিন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ। দুপুর পৌনে বারোটার দিকে তারা ঝর্ণায় গোসল করতে নামেন। এক পর্যায়ে ১২টার দিকে তার বন্ধুরা বুঝতে পারেন যে জুনায়েদকে আশেপাশে দেখা যাচ্ছে না।

তিনি জানান, এরপর ঝর্ণা ও আশেপাশের পাহাড়ে দীর্ঘক্ষণ জুনায়েদকে খুঁজে না পেয়ে তারা শহরে চলে যায়। এরপর বিকেলে জুনায়েদের পরিবারের লোকজন ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন ফায়ার সার্ভিসের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করে।

কয়েক ঘণ্টার তল্লাশি শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করতে সমর্থ হয় বলে জানান প্রক্টর।

 

একাত্তর/জো
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘জুলাইয়ে এখানকার সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিল। বর্তমান বাংলাদেশকে যদি আমরা আসলেই দাঁড় করাতে চাই,...
চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় সংঘর্ষের দ্বিতীয় দিনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও এক...
কক্সবাজার সমুদ্রে ছবি তুলতে গিয়ে ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর