রাঙ্গামাটিতে ইউপি চেয়ারম্যানকে গুলি

আপডেট : ২২ মে ২০২৪, ০৩:৩৭ পিএম

রাঙ্গামাটিকে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গুলি করেছে দুর্বৃত্তরা। এসময় তিনি ভাত খাচ্ছিলেন। তাকে উদ্ধার করে বুধবার ভোর ছয়টার দিকে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলার বিলাইছড়ি উপজেলার চার নম্বর বড়থলী পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আতুমং মারমা (৫১)। তিনি বড়থলী ইউনিয়নের চেয়ারম্যান।

আহত আতুমং মারমা জানান, ইউনিয়নের ওয়ার্ড সদস্য ওয়াইবা ত্রিপুরা (৫০) তাকে গুলি করেছে। তবে কোন কেন গুলি করেছিল তা জানাতে পারেননি। 

ঘটনার পর বার বার মুঠোফোনে ওই ইউপি সদস্যর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নাই। 

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রুবেল জানান, ওই চেয়ারম্যানের গায়ে দুটি গুলি লেগেছে। তার মধ্যে হাতে লাগা গুলিটা ঢুকে বের হয়ে গেছে। তবে পায়ের উরুতে গুলি রয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

এব্যাপারে রাঙ্গামাটির এএসপি মো. আবুল কাশেম চৌধুরী জানান, চিকিৎসা করে ফিরে আসার পর মামলা হবে।

একাত্তর/এসি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর